স্কুল-২
- May 30, 2017
- 1 min read
এর আগে যখন "স্কুল" কবিতাটা লিখি, তখন থেকেই একটা ইচ্ছে ছিল এটার একটা সিরিজ লিখব। তাই...

স্কুল-২
ঘুম চোখে নিয়ে ড্রেসটা পড়ি
এক ছুট্টে স্কুলের গাড়ি
অ্যাসেম্বলি আর স্কুলের প্রেয়ার
দিনগুলি ছিল বদলে দেওয়ার !
সকাল সকাল বন্ধু অনেক
দুষ্টুমি আর মজা হরেক
লেট-অ্যাবসেন্ট রোলকল আর
দিনগুলি ছিল বদলে দেওয়ার।
তারপরে তো সবার আগে
সময় যেত ঝড়ের বেগে
হত সময় ঘন্টা পড়ার
ব্রেক টাইমে টিফিন সাবার !
হুল্লোর আর খেলার মাঠ
টিফিন ব্রেকে জমজমাট
খেলা থেকে ফিরে আবার
অপেক্ষা ছুটির ঘন্টা বাজার।
পরীক্ষা আর ফল প্রকাশ
কেউ ফেল আর কেউ বা পাশ
স্কুল ব্যাগেতে বইয়ের ভার
এইভাবে ১২ বছর পার !
ক্লাসের মাঝে টিফিনখাওয়া
ফিরে আর যাবে না পাওয়া
রোজ সকালে স্কুলে যাওয়ার
দিনগুলি ছিল বদলে দেওয়ার।
-অগ্নিভ চক্রবর্তী।





Comments