top of page

স্কুল

  • May 8, 2017
  • 1 min read

স্কুল

স্কুল শু'তে ঝুল জমেছে

স্কুল ড্রেসটাও বড্ড মলিন

পেন্সিল ব্যাগের পাই না দেখা

পেন খুঁজে পাওয়া বড্ড কঠিন।

বইয়ের মলাট বদলে গেছে

বইয়ের পাতা আরও রঙীন

ক্লাসরুমে আর হবে না ফেরা

খাতার পাতা আজ রংহীন।

শৈশবকাল উধাও যে আজ

বন্ধুত্ব আর খুনসুটির

আনন্দটাও হারিয়ে গেছে

দিনের শেষে স্কুল ছুটির।

বন্ধুরা সব হারিয়ে গেছে

দিনগুলো সব কাটছে ভালো

স্মৃতিগুলিকে উসকানি দেয়

মেসেঞ্জারের সবুজ আলো।

-অগ্নিভ চক্রবর্তী।

 
 
 

Comments


Contact agniva
Official Facebook Group
                 Sunglass

© 2017 by Agniva Chakraborty. Proudly created by Agniva Chakraborty

bottom of page